Tag Archives: আলোচনা
-
ত্রিপুরায় বাংলা কথাসাহিত্যের অন্যতম প্রধান স্থপতি ভীষ্মদেব ভট্টাচার্যকথামুখ স্বাধীন ভারতে ত্রিপুরার ভূমিপুত্র প্রথম বাঙালি কথাসাহিত্যিক ভীষ্মদেব ভট্টাচার্য। পাঠক ও লেখকমহলে এই নামে পরিচিত হলেও তাঁর পিতৃদত্ত নাম অমিয় ভট্টাচার্য। জন্ম ১৯৪৫ সালের অক্টোবর মাসে আগরতলা শহরে। ত্রিপুরার প্রাচীনতম স্কুল উমাকান্ত একাডেমি থেকে বিদ্যালয় শিক্ষা সমাপনের পর মহারাজা বীরবিক্রম কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি পান। […]
-
চৈত্রদিনের হাওয়াবসন্তর শেষবেলায় যখন চৈত্রদিনের হাওয়া বইতে শুরু করে তখন বাঘের ডাক শুনতাম আমরা রাত বিরেতে। গুম গুমে সেই ডাকে ঘুম ভাঙা আমরা ভাইবোনেরা গুটিশুটি চাদর মুরি, চোখ টিপে নিঃশ্বাস বন্ধ করে থাকতাম। শহরের একদিকে রাজবাড়িতে বারোদোলের মেলায় আসত সার্কাস, আর সেই সার্কাসের বাঘই অমন পিলে চমকানো ডাক ছাড়তো। জলঙ্গী নদীর ধারে শহরের আর এক প্রান্ত […]
-
গভীর জীবনবোধের মনন-উদ্ভাসিত প্রণবেন্দু দাশগুপ্তের কবিতাপ্রণবেন্দু দাশগুপ্ত মনেপ্রাণে এবং কবিসত্তার চারিত্রিক বৈশিষ্ট্যে আপাদমস্তক একজন যথার্থ ‘আধুনিক কবি’ । বিগত শতকের তিরিশ-চল্লিশ দশক পেরিয়ে পঞ্চাশের দশকে বিদগ্ধ কবিদের নক্ষত্রমণ্ডলে কি শব্দের ব্যবহারে, কি কবিতার গঠনগত আঙ্গিক-প্রকরণে, কি বিষয়বস্তুর কাব্যিক উপস্থাপনে বাংলা কবিতার যে তুঙ্গ ‘আধুনিকতা’ প্রকাশ পেয়েছিল, ওই দশকের তাঁর সতীর্থ কবিদের মতোই প্রণবেন্দু দাশগুপ্তও হয়ে উঠেছিলেন তার যথাযোগ্য প্রতিনিধিত্বকারী একজন […]
