পুরানো সংখ্যা:

  1. মুক্তির স্বাদ

    সারা দিন ঘরে আটকে থাকার পরে তিতির বিকেলে তার মা-কে ছাদে নিয়ে যাবার জন্য তিতিবিরক্ত করে তোলে।খাওয়া,ঘুম, অনলাইনে পড়ার বাইরে সামান্য টিভি বা সেলফোন দেখা ছাড়া সারাদিন আর আছে কি?নইলে বসে থাকো খাটে, চেয়ারে,অথবা ছোট ওই বারান্দায়।কাগজ পড়তেও তার ইচ্ছে হয় না।পাঁচ-সাত মিনিটে দেখে মুড়ে রাখে।ঘরে যতই খেলার ইচ্ছে হোক,জায়গা কই !লাফাতে সাধ হলেও এক […]

  2. গোলাম-হিরো

    চেপে পড়ুন দিদিমণি। দেরী করবেন না যেন আর বেশি — আহিরী দোনোমনা করছিল বেশ। মধ্যবয়স্ক, লম্বা, দেহাতি লোকটা তার অচেনা। এই ভর সন্ধ্যেবেলা তার মোটরবাইকে আহিরী কে বাড়ি পৌঁছে দেবার কথা বলছে লোকটা। চকিতে হাতঘড়িটার দিকে একবার তাকায় আহিরী।সাড়ে পাঁচটার কাঁটা ছুঁইছুঁই। নারায়ণপুর স্কুলের পাট চুকে গেছে সেই কবে ! পাশের নদীপাড়ে সূর্য্যি এখন নিবু […]

  3. ছোটবেলার বন্ধু

    ছোটোবেলার বন্ধু-র ব্যাপার-ই আলাদা। সময় বদলালেও তাকে যেন ঠিক চেনা যায়। তার কথাবার্তা, চাল-চলন ইত্যাদি যদি পালটেও যায়, তবু তাকে অন্য পাঁচজনের চেয়ে বেশী নিকটের মনে হওয়া অস্বাভাবিক নয়। অনেকটা নিজের ছায়ার মত। দিনের বিভিন্ন সময় রূপগতভাবে পালটে গেলেও শেষ পর্যন্ত কিন্তু সাথে থেকে যায়। নিবারণ চৌধুরি নিজেকে এই ব্যাপারে খুব ভাগ্যবান মনে করেন। নিবারণবাবু […]

  4. ফিলহাল

    শহরের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে দীর্ঘদিন থেকে বসবাস করা কতক যুবক সহসা লক্ষ্য করলো নিজেদের মধ্যে বেশকিছু পরিবর্তন। তারা আর আগের মতো নেই, কেমন যেন বদলে গেছে। তুমুল হাসি খুশি আর প্রানবন্ত অবস্থা কবে মিইয়ে গেছে সে খবর তারা রাখে নি। আর এখন একসাথে থেকেও তারা যার যার প্রত্যেকে আলাদা। সবাই এক রুমে খায়, এক […]

  5. উলটাবুড়ি

    অফিসের আইডিতে যখন মেলটা ঢুকলো তখন অফিস আওয়ার শেষ। তবে সরকারী কাজের চাপে বিডিও ও তাঁর কয়েকজন অফিসারকে বেশ রাত পর্যন্ত কাজ করতেই হয়। মেলটা জাতীয় উপজাতি কমিশন থেকে পাঠানো। জাতীয় কমিশন যখন গুরুত্ব দিতেই হবে। চিঠিতে জানানো হয়েছে কমিশনের ফুল বেঞ্চ আগামী পরশু জেলা সফরে আসছেন এবং তারা নির্বাচিত কয়েকজন উপজাতি মহিলার সাথে আলোচনায় বসতে চান। চিঠিতে […]

  6. বিজয়া

    ।। ১ ।। পৃথিবীতে কাঙাল অনেকরকম হয় | কিন্তু সবচেয়ে বড় কাঙাল হল সে যে ভালোবাসার কাঙাল | মানতে একটু অসুবিধা হলেও আদতে এরকম হয় যে একজন মানুষ নিঃস্ব হয়েও খুশি অথচ আরেকজন সব পেয়েও আসলে মনের দিক থেকে ভিখারী | সুখ–দুঃখ কে দাঁড়িপাল্লার এক দিকে তুলে অন্যদিকে যদি টাকা পয়সা দিয়ে মাপা হত তাহলে […]

  7. বেনামী

    ১ যন্তর মন্তরের উলটো দিকের ‘দি পার্ক ‘  হোটেলটায় বেশী আসা হয় নি আমার । বোধ হয় বিয়ের রিসেপশনের নেমন্তন্ন রাখতে বার দুয়েক আসতে হয়েছিল । যে কোনো কারণেই হোক বড়ো মাপের টেকনিক্যাল সেমিনার বা কনফারেন্স বিশেষ হয় না এখানে । সেজন্যেই এই স্টার হোটেলে আমার আসার কোনো কারণ ঘটেনি । সত্যপ্রকাশের ফোনটা পাওয়ার পর ইন্টারেস্টিং […]

  8. ইউসুফ মিঞার জমি

    সকাল বেলাই সুরজিতের ডাক পড়ল ডিরেক্টর সাহেবের ঘরে । হেড অফিসের চিঠি ধরিয়ে দিয়ে বললেন- মিঃ মন্ডল, পানাগড়ে চাকরি জীবন শুরু করেছিলেন, পানাগড় নিয়ে লড়াইও করলেন অনেক, এবার গিয়ে প্রজেক্ট গুটিয়ে ফেলুন তাড়াতাড়ি। ইন্সপেকশন বাংলো রেডি করে রাখতে বলেছি, কিছু স্টাফ এখনও আছে । দুজন স্টোরকিপার থাকছে, তাদের নিয়ে আসেট লিস্ট তৈরি করে তাড়াতাড়ি ডিসপোসাল […]

  9. জন্মান্তর

    শীতের রাত । চারিদিক সুনসান । ফাঁকা প্ল্যাটফর্মের শেষের দিকে যে লম্বা সিমেন্টের বেঞ্চি সেখানেই রোজ শুয়ে পড়ে হারু । প্রতিটি রাতেই কিছুদিন ধরে এটাই তার শোবার জায়গা। বেশ আরামেই ঘুমিয়ে থাকে। খোলা জায়গায় জোর হাওয়ায় মশার অত্যাচার নেই। তাছাড়া ভবঘুরে হারুর দিনের শেষে ক্লান্তিতে চোখ জড়িয়ে আসে গভীর ঘুমে । পরনে ছিন্ন জামাকাপড় , […]

  10. জুজু

    (১) আত্মহত্যার প্রথম প্রচেষ্টা সকাল থেকে এক নাগারে বৃষ্টিটা পড়েই যাচ্ছে । নার্সিং হোম থেকে একটু দূরেই চায়ের দোকান । একটা  চা মেরে আসবো – সে উপায়ও নেই । রিনি অ্যাম্বুলেন্সে ওঠার সময় বলেছিল ছাতাটা নিতে – বউ’এর কথা বাসি হলে মিঠে হয় । আমার জীবনে বারবার এটা প্রমাণ হয়েছে । সমু’র বউ’এর অ্যাসিড খাবার […]

  11. যাদুপেন্সিল ও সেই লোকটা

    “ওফফফফ!!…বাব্বাঃ!!…বাঁচা গেল।”  লোকটা তো বড্ড তড়বড়ে! পরনে ছোট ঝুলের পাঞ্জাবি আর জিন্স।চোখে চড়া পাওয়ারের চশমা। লোকটাকে কার মত যেন ঠিক একটা দেখতে। কিছুতেই মনে করতে পারল না বাবাই। ব্যস্ত-সমস্ত হয়ে সরু প্যাসেজটা দিয়ে এদিকে আসতে আসতে, ভারী ব্যাগটার কানায় দুজনকে জোরদার ধাক্কা লাগিয়ে, খুব বিনয়ের সঙ্গে সরি বলতে গিয়ে, আরও দুজনকে ধাক্কা লাগাল! তারপর কাঁচুমাচু […]

  12. কুয়াশা

    -“হ্যালো বল,” ফোনের অপরপ্রান্তে বাবার গলা পেয়ে একটু অবাকই হল নির্ঝর। ও তো ফোন করেছিল জেঠতুতো দিদি শীলাকে! যদিও ওরা একদম পিঠোপিঠি, শীলাকে তাই দিদি ভাবতেই পারেনা নির্ঝর। ছোটবেলা থেকে বন্ধুর মতই বেড়ে উঠেছে ওরা। -“কেমন আছো বাবা?” নিজেকে সামলে নিয়ে কুশল জিজ্ঞাসাবাদে নির্ঝর। -“ভালো তো থাকতেই হবে। সামনে এত বড় একটা কাজ! সব আমাকেই […]

  13. পুণ্যপাত্র

    গোয়ালা বাড়ির গোবরগুলো গাদাদরে কিনে নেয় সরলার মা। বর্ষা বিদায় নিলে ওগুলোর সাথে তুষকুঁড়ো মিশিয়ে মুঠো পাকিয়ে চণ্ডীমণ্ডপের পেছনের দেওয়ালে ঘুঁটে দেয়। এরপর শুকিয়ে বস্তা ভরে বাজারের ছোটছোট চায়ের দোকানগুলোতে বিক্রি করে। জগৎ ঘোষের বড় মেয়ে ঐশী। ঐশী উচ্চ শিক্ষিত। বড় মানুষের মন বলতে যা বোঝায়, তার থেকে অনেকটা আলাদা ঐশী। আজ অনেকগুলো সরা পড়েছে […]

  14. পলেস্তরার আড়ালে

    ॥১॥ সুধাংশুর বাড়িতে জোর আড্ডা। সুধাংশুশেখর রায় আজ পা রাখছেন ৬২ বছর বয়সে। জগদীশ সেন বললেন, “সুধাংশু, তোমার চেহারায় বেশ একটা গ্লেস এসেছে।”  জগদীশ সেন সুধাংশুর প্রতিবেশী। আজ ১২ বছর তারা পাশাপাশি বাড়িতে দিন কাটাচ্ছেন। এরমধ্যে একবারটিও তাদের মধ্যে ঝগড়া হয়নি। এর কৃতিত্ব অবশ্য  জগদীশবাবুরই। জগদীশবাবু ঝুটঝামেলাহীন, নির্বিরোধী, নিরীহ মানুষ না হলে কোনদিন হয়তো দুজনে […]

  15. লাল চিনার পাতা

    এপ্রিল মাসের সন্ধ্যা। সদ্য কালবৈশাখী হয়ে যাওয়াতে সারাদিনের গরমের জ্বলুনির উপর একটা সামরিক শীতলতার আস্তরণ পড়েছে ।আর ভালো জল পরলে আমাদের সাধের শহর কলকাতার সেই ভেনিসীয় রুপ খানি ধরা পড়ে । নাহ্ !  যদিও নৌকো চলবার মত অবস্থা হয়নি কিন্তু গাড়ি চলাচলেরও বিশেষ অবস্থানেই তা নিশ্চিত করে বলা যায় । তা সে যাই হোক ,একে […]

  16. দেবেশ রায়ের মুখোমুখি -২য় পর্ব

    [দেবেশ রায়ের জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর  অধুনা  বাংলাদেশের পাবনার বাগমারা গ্রামে।  তাঁকে বাংলা কথাসাহিত্যের সেই বিস্ময়কর লেখকদের একজন বলে মনে করা হয়  যিনি আখ্যানের ফর্ম বা আঙ্গিক নিয়ে  আজীবন সচেতন ভাবে ভেবেছেন। উপন্যাস বা আখ্যানরীতি নিয়ে তিনি ছিলেন একজন  গভীর অন্বেষণকারী । এখানেই তিনি স্বতন্ত্র, সমুজ্জ্বল।  মাত্র কয়েক মাস আগে ২০২০র ১৪ মে দেবেশ রায়ের […]

  17. নিছক গল্পকথা

    ‘ মধু, এতো তাড়া করছো কেন, বোসো ? আজ রবিবার, এই তো এলে ! এসো, একত্রে চা পান করতে করতে প্যারাডাইজ লস্ট পড়া যাক !’ গৌরদাস আলমারী হইতে একটি চামড়ার বাঁধাই ক্ষুদ্র বহি বাহির করিতে করিতে কহিলেন ! যাহাকে বলা হইলো, তিনি শ্যামবর্ণ, অতি উজ্জ্বল চক্ষুবিশিষ্ট, ইউরোপিয়ান পোশাকে সুসজ্জিত এক বয়োত্তীর্ণ  কিশোর, গুচ্ছ গুচ্ছ ঘনকেশ তাহার মস্তকের উপর হইতে […]

  18. মাছ বিক্রেতা

    সংখ্যায় ওরা আট-দশ জনের বেশি হবে না। বয়স কুড়ি থেকে বাইশের মধ্যে হবে সকলের। স্থানীয় বস্তিতেই ওদের বসবাস। সারা বছর ওদের দেখতে পাওয়া যায় না। বিভিন্নরকম কাজে ওরা ব্যস্ত থাকে। কোন বহুতল বাড়িতে হয়ত রঙের কাজ চলবে দু-মাস ধরে। ওদের মধ্যে কয়েকজন হয়ত সেই কাজে ব্যস্ত থাকল কিছুদিন। দিন প্রতি কিছু টাকা জোটে। তাই দিয়ে […]

  19. ঘা

    তোমার জিভের দুপাশে ঘা ঘা ভরে গেছে শান্তাপমা। এসো আরো নিকটস্থ দেখি উহ তোমার শ্লেষা ধারালো দ্বিপাক্ষিয় ।। আমরা বরং ফেবিকুইক এনে আমাদের জিভ গুলো জুড়ে ফেলি ।।। এখন আমাদের জিভেদের জুড়ে গেছে । শান্তাপমা আর আমি তাজমহল মাঝে মাঝেই দুপাশ সংক্রান্ত হাঁটছি। আমাদের মধ্যে দিয়ে বিধানসভা রাষ্ট্রীয়শোক সংবিধানসভা পেরিয়ে যাচ্ছেন সুরঞ্জিত ।। শান্তাপমা এই […]

  20. গল্পের সময় শারদ অধ্যায়

    নভেল করোনাভাইরাসের হানা মানবসভ্যতাকে এক বিশাল সঙ্কটের মধ্যে ফেলেছে। গোটা পৃথিবী জুড়ে এমন সঙ্কট এর আগে আসে নি। ভবিষ্যৎ পৃথিবীর ছবিটা কেমন হবে তার দিশা পাওয়াটাও সহজ হচ্ছে না আজ। এমন এক অন্ধকার সময়ে আগামীদিনে ঝড় থেমে যাবে এমন আশা বুকে বেঁধে রেখেই এগোতে চাইছি আমরা। মৃত্যু আর ধারাবাহিক আতঙ্কের বিবরণ শুনতে শুনতে ক্লান্ত, বিষন্ন […]

  21. কলাবতী দেবীর সাক্ষাৎকার

     [মণিপুরি নৃত্যগুরু বিপিন সিং-এর জন্ম ১৯১৮ সালের ২৩ অগস্ট। সেই অর্থে ২০১৮ সাল ছিল তাঁর জন্মশতবর্ষ। সেই উপলক্ষ্যেই ওই বছর বিপিন সিং-এর সহধর্মিনী কলাবতী দেবীর একটি সাক্ষাৎকার নেন নৃত্যশিল্পী প্রতিভা দাস। কিন্তু পরবর্তী সময়ে মোবাইল ভিত্তিক এই সাক্ষাৎকারের অডিও ক্লিপ নিয়ে সমস্যা তৈরি হওয়ায় তা কোনোভাবেই প্রকাশ করা যায় নি। দীর্ঘ সময় পর সেই অডিও […]

  22. উত্তর

    || ১ || কদিন ধরেই বড় বিরক্ত হয়ে উঠেছে অর্ক । একে তো পাঁচ মাস হয়ে গেল, ঘরবন্দি । কিছুই বুঝে উঠতে পারছে না কবে সবকিছু আগের মতো হবে? স্কুল, মাঠ, বন্ধুবান্ধব সব যেন কেউ এক তুড়িতে হাজার মাইল দূরে নিয়ে গিয়ে ফেলে দিল । প্রথম প্রথম খুব মজা পেয়েছিল সে, সাতদিন স্কুল বন্ধ ; […]

  23. দেবেশ রায়ের মুখোমুখি

    [দেবেশ রায়ের জন্ম ১৯৩৬ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর  অধুনা  বাংলাদেশের পাবনার বাগমারা গ্রামে।  তাঁকে বাংলা কথাসাহিত্যের সেই বিস্ময়কর লেখকদের একজন বলে মনে করা হয়  যিনি আখ্যানের ফর্ম বা আঙ্গিক নিয়ে  আজীবন সচেতন ভাবে ভেবেছেন। উপন্যাস বা আখ্যানরীতি নিয়ে তিনি ছিলেন একজন  গভীর অন্বেষণকারী । এখানেই তিনি স্বতন্ত্র, সমুজ্জ্বল।  মাত্র কয়েক মাস আগে ২০২০র ১৪ মে দেবেশ রায়ের […]

  24. গন্ধবাবা

    তাতাই গাছেদের সব কথা জানে। ওর বাড়ির লোক আর পরিচিত লোকেরা অন্তত তাই জানে। তাতাইয়ের ভাল নামটা কমজোরি হয়ে হয়ে কিভাবে হারিয়ে গেছে ও নিজেও সেটা বুঝতে পারে না। বাড়ির পেছনের কয়েক বিঘা জমিতে দাদুর সখের বাগানে যত গাছ  আছে  সবই যেন ওরই  বন্ধু। ওদের দুঃখ কষ্ট যন্ত্রণা ও যেন দেখেই বুঝতে পারে। আর ওরাও […]

  25. বাসন্তীর মা ও অন্য গল্প

    বাসন্তীর মা এলাকাটা এখনও তেমন জমে ওঠেনি। এদিকটায় সারি দিয়ে বেশ কিছু ফ্ল্যাট তৈরি হলেও  সুমন্তবাবুদের পিছনের দিকটা এখনও বস্তি টাইপের রয়ে গেছে। অফিসের সুজয়বাবুর পরামর্শে বিশাল টাকা ব্যাঙ্ক লোন নিয়ে মাত্র এক বছর আগে এই ফ্ল্যাটটা কিনেছেন নিঃসন্তান সুমন্ত ও রাধিকা।  দুজনেই ভাল চাকরি করে, ফলে কোনও সমস্যাই নেই। সুজয়বাবু বলেছিলেন এলাকাটা এখনও গ্রাম্য […]

  26. করোনা

    [ক ] “চা কি খাবো না আমরা? … আমরা কি চা খাবো না??”   খবরের চ্যানেলে সম্প্রচারিত এই বৈপ্লবিক আহ্বান শুনে শুরুর সেদিন-ই  রক্ত একেবারে টগবগ করে উঠেছিল কন্দর্পবাবুর। সে’সব অবশ্য অনেক দিন আগের কথা। বাজারে করোনা বা COVID-19 এর খবর তখন নতুন-নতুন এসেছে। আমাদের এলাকার পথে ঘাটে, দোকান-পাটে তখনও লোকে পাইকারি রেটে ভাইরাস ছড়াতে […]

  27. উল্টো রথ

    (১) অতুলের বস্তির লোক অতুলকে ‘ওতুল’ বলেই ডাকে । আপত্তির যথেষ্ট কারণ থাকলেও অতুলের কুড়ি ইঞ্চির শুকনো বুকে এত বাতাস আঁটে না, যাতে প্রতিবাদ করা যায় । তার ওপর ঈশ্বরের দেওয়া মুফতের জল-হাওয়া-টুকুও তাকে গত পাঁচবছর ধরে ভাগ করে নিতে হচ্ছে আরেকজনের সাথে। হ্যাঁ অতুল বিয়ে করেছিল, কিন্তু তার বউ শ্যামা মারা গেছে । রয়েছে […]

  28. বড় সাধ জাগে

    আজ এই আতঙ্কের দিনে তনুজার এতদিনের স্বপ্ন তাহলে পূরণ হলো? এলো সেই স্বপ্নের রাজকুমার? তনুজা ওর আসল নাম নয়। নাম ছিল কালিন্দী। মায়ের দেওয়া। মাথাভর্তি একরাশ  ঘন কালো কুচকুচে চুল  নিয়ে নাকি জন্ম হয়েছিল । মা বলতো। হয়তো তাই। সে কথা তো মনে থাকে না কারুর। তবে স্পষ্ট মনে আছে সেই কালিন্দীর ঢেউয়ে ডুবতে এসেছিলো […]

  29. ফাউ

    এক অভিষেক সাধারনতঃ একটু বেশি রাতেই ফোন করে। অনেকক্ষণ কথা বলে ওরা। কালও কথা হয়েছে। তাই রবিবার দুপুরে খাবার সময়ে ওর ফোন পেয়ে একটু অবাকই হল শিউলি। ফোনটা নিয়ে নিজের ঘরে গেল। -হ্যাঁ -বল। হঠাৎ এই সময়ে? – আজ বিকেলে বালি ব্রীজের ওপর আসতে পারবে? -কেন? হয় তুমি উত্তরপাড়ায় চলে এস, নইলে আমি বরানগর চলে […]

  30. আমার ঘুড়ি

    আমার একটা ঘুড়ি ছিল । কে উড়িয়েছিল – কোথা থেকে কেটে এসেছিল – জানা নেই । সুতো-কাটা ঘুড়ি ভাসতে ভাসতে আমার মাথায় গোঁত্তা মেরে আশ্রয় চেয়েছিল বোধ হয় । আমার নিজের কোনও লাটাই ছিল না – সুতো কেনার বাহুল্য ছিল না । কেতুদার সুতোয় মাঞ্জা দিতে আমার ডাক পড়ত বিশ্বকর্মা পুজোর আগে । ঘুড়িটা ছিল […]

যোগাযোগ


email:galpersamay@gmail.com

Your message has been sent. Thank you!

গল্পের সময় পরিবার
সমীর
অগ্নীশ্বর
দেবাশিস
চিন্ময়
পার্থ
মিতালি
জাগরণ
দেবব্রত

© 2016 - 2026 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ