গল্প নয়


  • GALPER SAMAY NEW YEAR CARD
    বাংলা নববর্ষ ১৪৩৩ বিশেষ আয়োজন

    নববর্ষের স্মৃতি চৈত্রদিনের হাওয়া  লিখেছেন:মিতালী মিত্র পহেলা বৈশাখ: মাটির শিকড় থেকে শহরের উৎসব লিখেছেন:নাহার তৃণা পয়লা বৈশাখ,পুরোনো ক্যালেন্ডার ও পলেস্তারা খসা দেওয়াল লিখেছেন:সুসমীর ঘোষ   ব্যক্তিগত গদ্য আমার বিনয় ভ্রমণ লিখেছেন:রামকিশোর ভট্টাচার্য জ্ঞান নিয়ে জ্ঞান লিখেছেন:চিন্ময় ভট্টাচার্য কবিতার ভাবনায় গভীর জীবনবোধের মনন-উদ্ভাসিত প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা লিখেছেন:দীপক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার পাঠক সব দর্শকে পরিণত হয়ে যাচ্ছেঃ অনিন্দ্য সৌরভ […]


  • GALPER SAMAY 2026 BOISAKH
    চৈত্রদিনের হাওয়া

    বসন্তর শেষবেলায় যখন চৈত্রদিনের হাওয়া বইতে শুরু করে তখন বাঘের ডাক শুনতাম আমরা রাত বিরেতে। গুম গুমে সেই ডাকে ঘুম ভাঙা আমরা ভাইবোনেরা গুটিশুটি চাদর মুরি, চোখ টিপে নিঃশ্বাস বন্ধ করে থাকতাম। শহরের একদিকে রাজবাড়িতে বারোদোলের মেলায় আসত সার্কাস, আর সেই সার্কাসের বাঘই অমন পিলে চমকানো ডাক ছাড়তো। জলঙ্গী নদীর ধারে শহরের আর এক প্রান্ত […]


  • GALPER SAMAY 2026 BOISAKH
    পহেলা বৈশাখ: মাটির শিকড় থেকে শহরের উৎসব

    বাংলা নববর্ষের ইতিহাস কমবেশি সবার জানা। শুরুটা হয়েছিল মুঘল আমলে। এর শিকড় অনেকটাই গভীরে—কৃষির ভেতর। শুরুতে নববর্ষ ছিল মূলত ঋতুর পালাবদলের চক্রে জড়ানো হিসেব-নিকেশ শুরুর মাস। তখনও পহেলা বৈশাখ পোশাকী উৎসব আমেজের ঘেরাটোপে জড়ায়নি। বরং বৈশাখের প্রথম দিনটি অর্থনৈতিক ও প্রশাসনিক রীতি হিসেবে পালিত হতো। তখন ফসল তোলা, দেনা-পাওনা মেটানো, নতুন খাতা খোলার সময়। কৃষিকাজ […]


  • GALPER SAMAY 2026 BOISAKH
    পয়লা বৈশাখ,পুরোনো ক্যালেন্ডার ও পলেস্তারা খসা দেওয়াল

    আমাদের ঘরে এখন আর কোনও ক্যালেন্ডার নেই। ফ্ল্যাট নামক থাকার জায়গায় প্লাস্টার খসিয়ে একটি পেরেক পোঁতারও অনুমতি নেই। ফ্ল্যাটে ওই ঝুলন্ত ক্যানভাসটির থাকার অযোগ্যতা নির্ধারণ করে একটা ঘোষণাপত্র প্রচার করে দেওয়া হয়েছে কবেই। এমনিতেই এখন আর পয়লা বৈশাখ বা ইংরেজি নতুন বছর এলে হাতে হাতে ক্যালেন্ডার ঘোরার চল নেই সেভাবে। একদিকে খরচের বহর আর অন্যদিকে […]


  • GALPER SAMAY 2026 BOISAKH
    আমার বিনয় ভ্রমণ

    “কবিতা ও আনন্দ” প্রবন্ধে বিনয় মজুমদার লিখেছেন “কবিতা হচ্ছে চিরস্মরণীয় বাক্য সমষ্টি যা হুবহু মুখস্থ করা যায়” এটাকেই তিনি কবিতার সংজ্ঞা বলেছেন। পড়বার সময় থেকে মৃত্যু পর্যন্ত মনে রাখে। যে পরম্পরায় কবিতাটি পড়েছে সে সেই পরম্পরায় মনে রাখে। কবির সঙ্গে আমায় সহমত হতে হবে এমন কোনও কারণ আছে বলে মনে হয় না। আর সহমত না […]


  • Dipak Bandyopadhyay GALPERSAMAY CARD
    গভীর জীবনবোধের মনন-উদ্ভাসিত প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা

    প্রণবেন্দু দাশগুপ্ত মনেপ্রাণে এবং কবিসত্তার চারিত্রিক বৈশিষ্ট্যে আপাদমস্তক একজন যথার্থ ‘আধুনিক কবি’ । বিগত শতকের তিরিশ-চল্লিশ দশক পেরিয়ে পঞ্চাশের দশকে বিদগ্ধ কবিদের নক্ষত্রমণ্ডলে কি শব্দের ব্যবহারে, কি কবিতার গঠনগত আঙ্গিক-প্রকরণে, কি বিষয়বস্তুর কাব্যিক উপস্থাপনে বাংলা কবিতার যে তুঙ্গ ‘আধুনিকতা’ প্রকাশ পেয়েছিল, ওই দশকের তাঁর সতীর্থ কবিদের মতোই প্রণবেন্দু দাশগুপ্তও হয়ে উঠেছিলেন তার যথাযোগ্য প্রতিনিধিত্বকারী একজন […]


  • GALPER SAMAY 2026 BOISAKH
    জ্ঞান নিয়ে জ্ঞান

    জানার শেষ নাই, জেনে তাই কাজ  নাই। হীরক রাজার সভাকবির রচিত এই নীতিবাক্য চমকে দিয়েছিল সেইসময়। মনে মনে শিউরে উঠেছি অনেকেই, কি ভয়ঙ্কর সেই দেশ, কি ভয়ঙ্কর সেই সময়।  হীরক রাজার দেশে সিনেমা মুক্তি পাওয়ার ৪০ বছর পর, আমার বয়স আরও ৪০ বছর এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছে , সেটাই বোধহয় সত্যি হতে চলেছে।  কতটুকু […]


  • GALPER SAMAY 2026 BOISAKH
    পাঠক সব দর্শকে পরিণত হয়ে যাচ্ছেঃ অনিন্দ্য সৌরভ

     [ অনিন্দ্য সৌরভ। প্রায় চার দশক ধরে বাংলা অনুবাদ কর্মের  সঙ্গে যুক্ত রয়েছেন। করেছেন একশোটির বেশি গল্পের  বাংলা অনুবাদ। উচ্চমাধ্যমিক বাংলা পাঠক্রমে  অন্তর্ভুক্ত হয়েছে তাঁর অনুদিত গল্প – ‘অলৌকিক’। পেশাগত জীবনে শিক্ষকতা ছাড়া সাহিত্য চর্চাই  তাঁর একমাত্র নেশা। ‘শিল্পসাহিত্য’ নামে একটি মননশীল সাহিত্য পত্রিকার সম্পাদনা ছাড়াও  বিভিন্ন সাহিত্যিকের সাহিত্য কর্মের ওপর নানা মননশীল প্রবন্ধ রচনা […]


  • দশ বছরে পা দিল ‘গল্পের সময়’
    দশ বছরে পা দিল ‘গল্পের সময়’

    দশ বছরে পা দিল অনলাইন সাহিত্যভিত্তিক পত্রিকা ‘গল্পের সময়’। সময়ের হিসেবে এক দশক হয়তো খুব বেশি নয়, কিন্তু সাহিত্যচর্চার পথে এই দশ বছর মানে অসংখ্য শব্দের জন্ম, অজস্র ভাবনার উন্মেষ, আর পাঠক–লেখকের ভালবাসায় গড়ে ওঠা এক আত্মিক বন্ধন। ‘গল্পের সময়’ শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে—অন্যরকম গল্প বলার স্বপ্ন। যে গল্প দৈনন্দিনতার আড়ালে লুকিয়ে থাকে, যে […]


  • মাসি ও আশপাশের গল্প মিতালী মিত্র
    মাসি ও আশপাশের গল্প

    আমার মা বাবার থেকে আমার মাসিদের দরদ কিছু কম ছিল না। মায়ের নিজের যে বোন নেই ছোটবেলায় বুঝিনি তা, দেখতাম আমার মেজ, সেজ, নমাসি, ফুল, কনে, রাঙা, নতুন, ছোট হয়ে যখন আর আঙুলে ধরত না, তখন নাম ধরে ধরে মাসি হত। যেমন পেরু, রীনা, বুড়াই, পুতুল, গীতু, মেমু, বুটা, ঢেঁপি। তারপরে তো মাসিরাই আমার সমবয়সী […]


  • তোমার কথা হেথা... চিন্ময় ভট্টাচার্য
    তোমার কথা হেথা…

    তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। কোলাহল না বলে বোধহয় হট্টগোল বলাই ভালো। বড্ড বেশি হলাহল পান চলছে চারপাশে, উঠোনে, বারান্দায় এমনি ঘরের ভেতরেও। দশ বছর আগে , গল্পের সময়ের শুরুর দিনগুলোতেও বোধহয় আমাদের মধ্যে অনেকেই এরকম ভেবেছিল,লিখেছিলও হয়তো কোথাও। তারপর, গল্পের সময় শুরু হওয়ার পর, সূযর্কে দশবার প্রদক্ষিণ করেছে […]


  • গাবগুবি তার একলা আছে, রামকিশোর ভট্টাচার্য
    গাবগুবি তার একলা আছে

    অরুণদার সঙ্গে আমার প্রথম পরিচয় ১৯৭৪-১৯৭৫ এ। তখন সবে উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ঢুকেছি। অরুণদা তখন হিন্দমোটরে কাজ করে। ‘শ্রীরামপুর স্টেশনে মহুয়া গাছটিকে’ লেখা হয়ে গিয়েছে। আমার শহরের আর এক কবি সমর বন্দ্যোপাধ্যায় আমায় নিয়ে গিয়েছিল চন্দননগরের শুকসনাতনতলায় অরুণদার বাড়িতে। লিটল্ কার্লমাক্সকে দেখে সেদিন সদ্য যুবক চমকে উঠেছিলাম। সেদিন কয়েকটা কবিতা শোনার পর স্বভাব বাউল […]


  • ফিরে দেখা দেখি নাই ফিরে, চিন্ময় ভট্টাচার্য
    ফিরে দেখা – দেখি নাই ফিরে

    ফিরে দেখলাম। তবে বড্ড দেরিতে। অথচ  ঘরেই ছিল সে, এতকাল। ভালো করে নজরই করিনি। সেই যে.. তা সবে অবোধ আমি, অবহেলা করি… এতকাল অবহেলাই করেছি। পরধন লোভে মগ্ন হয়েছিলাম কিনা, তা জানি না, তবে অবহেলা করেছি। কতটা অবহেলা করেছি, তা বোধগম্য হল, দেখি নাই ফিরে শেষ করার পর। রামকিঙ্কর বেইজের জীবন নিয়ে লিখেছেন সমরেশ বসু। […]


  • ধূমপান, বাঙালি ও বাংলা সিনেমা ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায়
    ধূমপান, বাঙালি ও বাংলা সিনেমা

    শিরোনামেই যেখানে ধূমপানের সঙ্গে বাঙালি ও বাংলা ছবি যুক্ত হয়েছে তখন বাঙালির সঙ্গে অন্য প্রদেশের মানুষ এবং বাংলা ছবির সঙ্গে অন্য ছবির তুলনা আসবেই। এ কথা স্বীকার করে নেওয়া ভাল যে আমাদের হাতে এমন নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান নেই যা থেকে বাঙালি ও অন্য প্রদেশবাসীর ধূমপানের অভ্যাস অথবা বাংলা ও হিন্দী ছবিতে ধূমপানের প্রতিতুলনা করা […]


  • এক সওদাগরের ‘সপ্তডিঙা ও অন্যান্য’

    সদ্য একটা ভালো বই পড়ে উঠলাম। ঠিক গল্প, উপন্যাস কিম্বা প্রবন্ধ নয়, তবে এই বইটিতে সব রসদই মজুত। বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শঙ্কর ঘোষ এর লেখার একটি সংকলন- সপ্তডিঙা  ও অন্যান্য। নোয়াখালি মার্চে সাংবাদিক হিসেবে গান্ধীজির সঙ্গী ছিলেন তিনি,  প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রনেতাদের সফর সঙ্গী শঙ্করবাবু প্রশাসন এবং রাজনৈতিক সাংবাদিকতার চাপ সামলেও  নিয়মিত বই রিভিউ […]


  • [প্রকাশিত হল ‘গল্পের সময়’ শারদ অধ্যায় ২০২৪। এই আয়োজনে সামিল হয়েছেন নবীন ও প্রবীণ গল্পকারেরা।]
    শারদ অধ্যায় ২০২৪

    [ চারিদিকেই যেন আজ অসুখ।একজন মানুষকে ভরসা,বিশ্বাস করতে পারছেন না আর একজন মানুষ। একজন মানুষের ধর্ম,ভাষা,আর্থিক পরিস্থিতি থেকে গায়ের রঙ, লিঙ্গ তাকে আলাদা করে রাখছে অন্যদের থেকে। সভ্য বলে বড়াই করলেও আজও নিরাপত্তা নেই নারীর, শিশুর বাসযোগ্য হয়ে ওঠেনি এই সমাজ।কুকথা, কুযুক্তিতে ভরে যাচ্ছে তার দেওয়ালগুলো। গভীর সব অ-সুখ ঘিরে ধরছে আমাদের।করোনাকালে ‘উৎসব’ কথাটা সচেতনভাবে বর্জন […]


  • দেবী আছেন ওদেশেও / দেবরাজ গোস্বামী
    দেবী আছেন ওদেশেও

    মানুষের মনের ভিতরের যে অন্ধকার, যে আসুরিক প্রবৃত্তি তাকে দমন করবার ভেতর দিয়েই এগিয়েছে আমাদের সভ্য হওয়ার ইতিহাস। কিন্তু এই সভ্য হয়ে ওঠবার প্রক্রিয়া সম্পূর্ণ করতে যে এখনো বহু যোজন পথ পাড়ি দিতে হবে তা বুঝতে কোন অসুবিধা হয় না। অতি সাম্প্রতিক কালের ভয়ানক নারী নির্যাতনের ঘটনা এক নিমেষে সভ্যতার আপাত পরিশীলিত মুখোশকে ছিঁড়ে ফেলে […]


  • ‘গল্পের সময়’ যা বলতে চায়

    এই দুহাজার  তেইশে ‘গল্পের সময়’ এসে দাড়িয়েছে ঠিক সেই বিন্দুতে যা অতীত লগ্ন থেকে ভবিষ্যৎ অগ্রগমনের প্রাগ্রসর মুহূর্ত। কিছুটা পথ পেরিয়ে এসে এই একক কম্প্রমান দ্বীপের মতো মুহূর্তটিতে  দাঁড়িয়ে প্রবহমান কালের অবিচ্ছিন্ন স্রোতকে যেন একবার বুঝে নেওয়া যায় হয়তবা।‘গল্পের সময়’-এর দীর্ঘপথ অতিক্রমেরর কোনো মহিমান্বিত অভিজ্ঞতা নেই। সে পেরিয়ে এসেছে মাত্র ছয়টি বছর। আর এই ছয় […]


  • জনান্তিকে ভিন্নতর আলাপ ।। গল্পের সময় ব্লগ

    ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই, পাইলেও পাইতে পার অমূল্য রতন’ – কবির এহেন অনুভবের সঙ্গে একমত নন এমন লেখক সম্ভবত নেই। কাহিনী বা কিস্‌সার খোঁজে কোথায় না কোথায় যেতে হয় তাঁকে। দেশভাগ হোক বা মুক্তিযুদ্ধ, দাঙ্গা হোক বা নদী ভাঙন – গল্পের পটভূমি হতে পারে সবই। সময়ের সঙ্গেই লেখার প্রয়োজনে নিষিদ্ধপল্লী থেকে নির্জন সমুদ্র […]


  • গপ্লপের সময় ব্লগ
    বারাকপুর,জিলা যশোহর

    বাবার ঘরের কাঠের আলমারিটায় কতদিন হাত দেওয়া হয়না। পুরোন বইয়ে ঠাসা আলমারিটা এখন আর কারো দরকার হয়না। সময়ও হয়না মাঝে মধ্যে একটু খুলে দেখার। কিন্তু সেদিন হাত দিতেই হল। আলমারির গায়ে উইয়ের সারি। বই গোছানোর কাজ শুরু করা যায়, কিন্তু শেষ করা বড় মুস্কিল। বই হাতে নিয়ে ঝেড়ে ঝুড়ে রেখে দেওয়া যায়না। রেখে দেওয়ার আগে […]


  • গল্পের সময় ব্লগ
    দুই সমরেশের গল্প

    অন্য সমরেশ এক মাথা কালো কোঁকড়ানো চুল । ব্যাকব্রাশ করা। পরনের পাজামা- পাঞ্জাবি  একটু মলিন । আনন্দ বাজারের দোতলায়  দেশ’ পত্রিকার ঘরে সম্পাদক সাগরময় ঘোষের মুখোমুখি। দেশে ককেটি গল্প  প্রকাশের শের সুবাদে প্রাথমিক পরিচয়ের আড়াল বা জড়তা ছিল না। নৈহাটি র চটকল ইউনিয়নের নেতা সুরথ বসু ততদিনে   সাহিত্যিক সমরেশ বসু হয়ে ওঠার সিঁড়িতে পা দিয়েই […]


  • গল্পের সময় ব্লগ
    ইস্টি কুটুম

    কাকিমা বীণাপানি দীঘির জলে সাঁতার কাটছেন। অনু ঘাটের পাড়ে দাঁড়িয়ে। হাতে শুকনো গামছা একখানি। ঠাকুমা ননিবালা অনুকে বলেছেন, যা তো বিনুর লগে ঘাটপাড়ে। সোমত্ত মাইয়া মানুষ ! একা একা নাইয়া আইব নাকি! পথে তো শিয়াল কুত্তার অভাব নাই। এসব শুনে বালিকা অনু পোষা কুকুর ভুলোর দিকে তাকায়। ভুলোর আপন মনে পেট চুলকানো দেখে কিছুতেই সোমত্ত […]


  • গল্পের সময় ব্লগ
    রাজার দেউড়ির স্কুলের পদ্মাবতী

    পাট পাট করে শাড়ি পরা ঢ্যাঙা লম্বা দোহারা চেহারার পদ্মাবতীকে দেখে পাড়ার লোক ঘড়ি মেলাতো। রাজবাড়ির দেউড়িতে চালু হওয়া সেই যে প্রাথমিক স্কুলটা ছিল, সেই স্কুলের প্রাণ ছিলেন পদ্মাদিদিমনি। অভাবী ঘরের মেয়েদের ডেকে এনে খাইয়ে পড়াশুনো শিখিয়ে, বই কিনে দিয়ে বড় স্কুলে পাঠাতেন তিনি। পদ্মাদির চেষ্টাতেই ধীরে ধীরে দেউড়ির প্রাথমিক স্কুল মাধ্যমিক হল, ছাত্রীও বাড়ল। […]


  • গল্পের সময় ব্লগ
    ‘রঙকানা’ রবীন্দ্রনাথ

    ১৯০০ সালের ৬ মার্চ কলকাতা থেকে কবিকে  লিখিত এক চিঠিতে জগদীশচন্দ্র জানাচ্ছেন  ‘ আমি সম্প্রতি একটি অত্যাশ্চর্য্য কৃত্রিম চক্ষু প্রস্তুত করিতে সমর্থ হইয়াছি। এই চক্ষে অনেক আলো দৃষ্ট হয় যাহা আমরা দেখিতে পাই না। তা ছাড়া ইহা রক্তিম ও নীল আলো অতি পরিষ্কাররূপে দেখিতে পায়। আশ্চর্য্যের বিষয় এই যে, ইহা Slightly green-bling । আপনার চক্ষু […]


  • গল্পের সময় ব্লগ
    গল্প হলেও সত্যি – তারিণীখুড়ো, শঙ্কু ও ফেলুদা

    যে কোন মহান লেখকের সাহিত্যকর্মই আসলে খানিকটা তাঁর ব্যক্তিগত জীবনের বাস্তব  অভিজ্ঞতার সঙ্গে কল্পনার মিশ্রন। ফলে আপাত কাল্পনিক চরিত্র বা ঘটনাবলীর ভেতরে কিছু কিছু বাস্তব চরিত্রের ছাপ থেকে যাওয়া খুবই সম্ভব। সত্যজিৎ রায়ের সাহিত্যকর্মও এর ব্যাতিক্রম নয়। একই সঙ্গে সত্যজিৎ রায় চিত্রকরও বটে । ফলে তাঁর লেখা এবং অলঙ্করনের মধ্যে মাঝেমাঝেই বাস্তবের চরিত্ররা এসে উঁকি […]


  • গল্পের সময় ব্লগ
    কত স্মৃতি,যত কথা

    স্মৃতি কি সতত সুখের? মনে হয় নয়। আজ পড়ন্ত বেলায় সেই স্মৃতির ভান্ডার থেকেই বার বার ভেসে উঠছে নানা ছায়ামাখা ঘটনা।তার কোনওটা গভীরতায় কিছুটা ভা্রী আবার কোনওটা হালকা।কোনওটা আবেগ জড়ানো আবার কোনওটায় লেগে থাকা হালকা আবেশঘন স্মৃতি। সেই রোমন্থন পর্বই আজকের লেখা। পর্ব ১ প্রথমদিন কলেজের নোটিশবোর্ডে টাঙানো ফিজিক্স অনার্সের রুটিন তুলতে ব্যস্ত, হঠাৎ একটা […]


  • ‘গল্পের সময়’ উৎসব সংখ্যা’২৩,লেখা আহ্বান

    আসছে উৎসবের সময় কিছু গল্প,কিছু কথায় তাতে সামিল হতে চলেছে ‘গল্পের সময়’। আমাদের সঙ্গে এই আয়োজনে সামিল হোন আপনিও। ২পর্বে প্রকাশিত হবে উৎসব সংখ্যা (সেপ্টেম্বর ও অক্টোবর সংখ্যা)  লেখা পাঠান ১৫ সেপ্টেম্বর’২৩ এর মধ্যে। আপনার হয়ে ওঠা গল্পটি পাঠিয়ে দিন আমাদের। লেখা পাঠান ১৫ সেপ্টেম্বর’২৩ এর মধ্যে  ই মেল – galpersamay@gmail.com ……………………………………. লেখা পাঠানোর জন্য […]


  • ‘আষাঢ়ে গল্প’, লেখা পাঠান আপনিও

    এসেছে আষাঢ় মাস… আকাশ অন্ধকার আর ঝমঝম বৃষ্টি এই তো সময়… অগস্ট সংখ্যায় আমাদের বিষয় ‘আষাঢ়ে গল্প’ গল্প পাঠান আপনিও/২৫ জুলাই’২০২৩-এর মধ্যে ই মেল – galpersamay@gmail.com লেখা পাঠানোর জন্য … ১। আমাদের অনলাইন পত্রিকা। www.galpersamay.com টাইপ করলেই পত্রিকাটি দেখতে পাবেন। ২।  সকলেই গল্প পাঠাতে পারেন।আপনার লেখার অপেক্ষাতেই আমরা। ভাল গল্প প্রকাশ করাই আমাদের উদ্দেশ্য। তবে […]


  • বাসা বদল

    আমার জন্ম ওপার বাংলার মানিকগঞ্জের  এক গ্রামে। আমাদের গ্রাম থেকে আধ ঘন্টা লাগত কালিগঙ্গা নদীর কাছে পৌঁছতে। আমার তো তখন বয়েস কম , এই দশ কী এগারো । তাই পায়ে জোরও কম। দাদুভাই খুব তাড়াতাড়ি হাঁটতেন। তিনি ছিলেন পূজারী ব্রাহ্মণ। তাঁর নারায়ণশিলাখানি সঙ্গে  নিয়ে গ্রামের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে ঘুরে পুজো সারতেন। দিন শেষে পাওয়া […]


  • ধূমপানে বাঙালি ও বাংলা সিনেমা

    শিরোনামেই যেখানে ধূমপানের সঙ্গে বাঙালি ও বাংলা ছবি যুক্ত হয়েছে তখন বাঙালির সঙ্গে অন্য প্রদেশের মানুষ এবং বাংলা ছবির সঙ্গে অন্য ছবির তুলনা আসবেই। এ কথা স্বীকার করে নেওয়া ভাল যে আমাদের হাতে এমন নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান নেই যা থেকে বাঙালি ও অন্য প্রদেশবাসীর ধূমপানের অভ্যাস অথবা বাংলা ও হিন্দী ছবিতে ধূমপানের প্রতিতুলনা করা […]


যোগাযোগ


email:galpersamay@gmail.com

Your message has been sent. Thank you!

গল্পের সময় পরিবার
সমীর
অগ্নীশ্বর
দেবাশিস
চিন্ময়
পার্থ
মিতালি
জাগরণ
দেবব্রত

© 2016 - 2026 গল্পের সময়। ডিজাইন করেছেন অগ্নীশ্বর। নামাঙ্কন করেছেন পার্থ