Tag Archives: গল্প
-
অদৃষ্ট ও চেতনার জলছবিপর্ব – ১ সেদিন একটা বিশ্রী ব্যাপার ঘটে গেল । এমনিতেই বাবার অসুস্থতা নিয়ে বাড়িতে একটা তিরতিরে চাপ সবসময়ই আছে তার ওপর ঘটনাটায় আমাদের সবার একদম দিশেহারা অবস্থা । বাবা দীর্ঘদিন অসুস্থ । বিছানায় প্রায় আট বছর শুয়ে আছেন । সেরিব্রাল অ্যাটাক হয়েছিল দুহাজার বারোতে । হাসপাতালে দিন পনেরো কাটিয়ে এসে আর উঠতে পারেননি । […]
-
সেন্সরপর্ব – ১ বারান্দার ওপর ফটাস শব্দটা জানিয়ে দিল পেপার এল। ধর-এরদের বাড়ি সনাতনবাবু হাজার চেষ্টা করেও বাড়ির লোকেদের পেপার কথাটা কাগজে বদলাতে পারলেন না। উঠে গিয়ে পেপার নিয়ে বসতেই নাতনি আইভি লাফিয়ে বিছানায় উঠে এল। নাইনে উঠেছে। দাদুর রাম ন্যাওটা। কিন্তু নাতনির সামনে প্রথম পাতা ওল্টাতেই পাতা বদলাতে হল। নাহ্! বাংলা কাগজে দেখার কিছু […]
-
পদাধিকারএকটা উচাটন আজ কোথাও নড়তে দেয়নি, বাড়িতে বেঁধে রেখে দিয়েছে। লিভিং রুমের বাইরে বেরিয়ে, সকাল থেকে কতবার সে এসে দাঁড়িয়েছে ড্রয়িং স্পেসে! সেখান থেকে প্রতীক্ষাকাতর চোখ বাড়ির গেট ছাপিয়ে চলে গেছে রাস্তায়। সারাদিন অপেক্ষায় থেকেছে এক বা একাধিক ব্যক্তির আগমনের। শীতের বেলা শেষ হয়ে এল। ক্ষণস্থায়ী সন্ধ্যা পেরিয়ে নামছে রাত। কেউ কি আর আসবে না […]
-
মিউজিক্যাল চেয়ারঘন ঘন ঘড়ি দেখছেন প্রতাপবাবু। এখনও অফিসের গাড়িটা নিতে এলো না ! এরকম তো দেরি হয় না। জ্যামে আটকে পড়ল? বোঝা যাচ্ছে না ব্যাপারটা কী ? প্রতাপবাবু অফিসে ফোন করলেন। ফোন বেজেই চলেছে। ক্রিং… ক্রি… ক্রি….। আশ্চর্য! ফোন তোলার লোকও নেই? রাবিশ। প্রতাপবাবু ঠিক করলেন, আর নয়। ১১ টা বাজে। ট্যাক্সিতে যেতে হবে। আর দেরি […]
-
গল্পের সময়।। শারদ অধ্যায়।। ১ম পর্ব ।। ২০২২‘গল্পের সময়’ গল্পের আয়োজক। নতুন নতুন গল্পের। কখনও কখনও ‘গল্পের সময়’ বিশেষ সময়ের গল্পের আয়োজন করে। যেমন ‘কালান্তক কালের গল্প’। প্রত্যেক গল্পকার বা কথাশিল্পী তাঁর ‘কাল’কে স্পর্শ করে থেকেই গল্প বা শিল্প রচনা করেন। কিন্তু, তাঁর রচিত শিল্প যা স্পন্দমান জীবনেরই সমতুল সে কিন্তু তার নিহিত বর্তমানেই নিঃশেষিত হয় না। বহমান থাকে কালান্তরে সহৃদয়-হৃদয় পাঠকের […]
-
লখিন্দরভোলা গিয়েছিল রায়না। প্রায় দুঘন্টা পরে বাড়ি ফিরে দেখে বৌ খুশি ঘরে নেই, পাশের বাড়ির বিশু আর বিশুর বৌ ওর বাড়িতে বসে আছে। ওদের কাছেই শুনল, সন্ধ্যেবেলা খুশি ঘাটে গিয়েছিল। ঘাটে সাপে কামড়েছে। ওর সঙ্গে ঘাটে গিয়েছিল তিলুর বৌ লক্ষ্মী। সেই চেঁচামেচি করে লোক জড়ো করেছে। তারপর লক্ষ্মী, তিলু, আর মহাদেব একটা টোটো ভাড়া করে […]
-
কবিতার গল্পষাটের দশক তখন শেষের দিকে। কৈশোরের পরিধানগুলো স্কুলে রেখে এসেছি যত্ন করে । উচ্চ মাধ্যমিকের মার্কসীটটা ভাঁজ করে পকেটে নিয়ে সাইকেলে করে এক বন্ধুর সাথে কলেজে ভর্তি হতে গেলাম। সোনাদা একটু হেসে যত্ন করে মার্কসীটটা একটা বড় খামে ভরে দিয়ে বললেন, এটা তোমার পরে অনেক কাজে লাগবে। সাবধানে রেখো। আর একটা টাইপ করা এটেস্টেড কপি এখানে জমা দিয়ে যেও […]
-
আসানমহা সমস্যায় পড়েছেন মিস্টার রায় । নানা দিক ঘুরিয়ে ফিরিয়ে ভেবে দেখেছেন । সমাধানের দিশা খুঁজে পাচ্ছেন না কিছুতেই । মনমরা হয়ে আছে ছোট্ট তুলি সোনা , মিস্টার রায়ের আদরের মেয়ে । কদিন ধরে ছবি আঁকছে না , খেলছে না , হাসছে না , কাঁদছে না , মুখেও কিছু তুলছে না । এভাবে চললে বাঁচবে […]
-
রূপ কথাটেবিলে মাথা ঠেকিয়ে বসে আছে রূপ। বড়ো সাধের টেবিল ওর। বিছানায় ছড়ানো আছে কিছু শাড়ি আর রাশিকৃত গয়না। মাটির,, পুঁতির,টেরাকোটার ,আরো কত যে রকমের .. সব গহনা ওর দেওয়া ও বলতে শুভ কাকুর। খুব সৌখিন মানুষ । আলাপ হয়েছিল বেড়াতে গিয়ে শিলং পাহাড়ে।এমনিতেই শিলং পাহাড়ের সাথে সেই যে রবীন্দ্রনাথ অমিত আর লাবণ্যের রোমান্টিকতা যোগ করে […]
-
রাজবাড়িতে নুপুরের শব্দক্রিং….ক্রিং… ক্রিং টেলিফোনটা বেজে উঠতেই মাথার কাছে রাখা টেলিফোনটা ঘুম জড়ানো চোখে হাতে নিয়ে বলে উঠলেন ডা. ধনঞ্জয় দত্ত… হ্যালো… কে বলছেন? ডাক্তারবাবু! আমি বিদ্যুৎ, রাজবাড়ির কেয়ার বলছি, এত রাতে আপনার ঘুমের বিঘ্ন ঘটানোর জন্যে আমি দুঃখিত। নিরূপায় হয়ে আপনাকে ফোন করছি। কেন কি হল? আমাদের রাজবাড়িতে কয়েকদিন আগে জমিদারবাবুর মেয়ের এক বান্ধবী এসেছিলেন নেদারল্যান্ড […]
-
বাকি দু’আনা১ “মাআআআছ….মাআআআছ লাগবে…ভাল মাআআআছ…জ্যান্ত ইলিশ আছে, পাকা রুই আছে, কথা বলা কাতলা আছে….মাআআআছ লাগবে…মাআআআছ।” শহরাঞ্চলে কিছু কম…কিন্তু গ্রাম বাংলায় মনসা পুজোর প্রচলন খুবই। সেই উপলক্ষেই আজ বিশ্বকর্মা পুজোর আগের দিনের রান্নাপুজো। ভাদ্র মাসের অরন্ধন। বাড়ির সবাইকে নিয়ে সারা রাত ধরে নানারকম রান্না। পরদিন মা মনসাকে নিবেদন করে প্রসাদী খাওয়াদাওয়া। এর পর যা কিছু উৎসব, সবটাই […]
-
গিরিডিতে ফেলুদা।। ১ ।। গ্রেট ম্যাজেস্টিক সার্কাসে কারান্ডিকারের বাঘের খেলা দেখে বেরিয়ে ফিরতে ফিরতে ফেলুদা জটায়ুকে বলল- আপনার কি কলকাতায় ফেরার খুব তাড়া আছে? লালমোহনবাবু প্রায় অন্ধকার রাস্তায় খানাখন্দ বাঁচিয়ে হাঁটতে হাঁটতে তখন নিচুস্বরে ‘আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়’ গানটা গুনগুন করছিলেন। ফেলুদার প্রশ্নে […]
-
মেঘ-মুক্তিআজকাল সব সময় লিখতে ভালো লাগেনা বৈভব সেনের।আগে লেখার আনন্দে লিখতেন। এখন যেন লেখাটাও ধরাবাঁধা কাজের পর্যায়ে চলে গেছে। সব সময় যন্ত্রের মতো কাজ করায় তাঁকে। অনেকে প্রশংসা করলেও, নিজের ক্ষমতা সম্পর্কে মাঝে মাঝে সংশয় জাগে মনে! বৈভব লক্ষ্য করেছেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সকলেই প্রায় ধরাবাঁধা চাকরী, বাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে নিশ্চিন্ত জীবন কাটাতে […]
-
মুখোশমেয়ের সামনে মাধ্যমিক। সারাজীবন অন্য বাবাদের গালাগাল করে এসে এখন আমি সেই রকম মেয়ের বাবা যাদের আমি গালাগাল করতাম। এগারোজন প্রাইভেট টিচার। আমার আর তার মায়ের কাছে প্রাইভেট টিচারের রুটিন আছে। বাংলার দুজন টিচার একজন ব্যাকরণ বিশারদ অন্য জন সাহিত্য। সকালে উঠেই আমাদের কাজ মেয়েকে তার রুটিন বুঝিয়ে দেওয়া। বিকেলে পরপর দুটো টিউশন থাকে। বাড়ি […]
-
নেগেটিভনীহার ভৌমিকের বয়স প্রায় পঞ্চাশ, ডিভোর্সী। নীহারবাবুর চোখে চশমা, মুখে স্মিত হাসি, চোখের দৃষ্টি মোলায়েম কিন্তু প্রখর। ঝকঝকে স্মার্ট ব্যক্তিত্ব, পয়সা একটু বেশী-ই আছে। নেই যেটা সেটা হচ্ছে চারিত্রিক শুদ্ধতা। বিভিন্ন রকম দোষ আছে তার। তবে কারো ক্ষতি তিনি করেন না, জোর-জবরদস্তিও না। লোকটার সবচেয়ে বড় গুণ বা দোষ হচ্ছে, যে পরিবেশে বা যে সঙ্গে […]
-
সুরের আকাশেবিয়ের বাজারে ময়ূখ মিত্রকে অবহেলা করবে এমন বুকের পাটা কোনো মেয়ের বাপেরই হবে না। কথাটা আলোকপর্ণা ভালোভাবেই জানেন। তাই দেখাশোনার সময় নিঃসংকোচে বলেই ফেললেন- আপনাদের মেয়ের আমাদের বাড়িতে কোন অসুবিধাই হবে না । ময়ূখ আমার একমাত্র ছেলে , দিশা বৌমা নয় মেয়ের মত থাকবে। ছেলে যদিও চাকরি নিয়ে খুব ব্যাস্ত , কত নামকরা এমএনসি ওদের ,তার […]
-
গল্প হলো কি নাহাত জোড় করা মানুষ। ওরা,অরা। কারো কাছে ‘এই আমরা”।কথায় কথায় মুখখানি ভীষণ- গলার সামনে হাত জড়ো মুদ্রা।মুখ ভীষণ হবার অন্য কারণ-কম্পিউটারে একইরকম মূর্তি সার বেঁধে চলছে। লোকের দরজায় কড়া নাড়ছে। আকাশ এখন সিসি টিভি। লোককে কিছু বা বলছে। কৌতুক করছে! না উপহাস। ওদের মধ্যে আমি ছিলাম। ক্ষমা চেয়েছিলাম হয়তো চেনা মানুষের কাছে। অচেনা […]
-
বৈকালীপ্রতি বছর নভেম্বর মাসে পেনশনভোগীদের একটা অসম্মানজনক প্রথার মধ্যে দিয়ে যেতে হয় । ব্যাংকে উপস্থিত হয়ে বেঁচে থাকার প্রমাণ দিতে হয় । বয়স্ক পেনশনাররা, কেউ কেউ রীতিমত বৃদ্ধ, অসুস্থ বা অথর্ব, ব্যাংকে এসে লাইন দিয়ে ডেস্ক ক্লার্ককে মুখ দেখিয়ে যান । ব্যাপারটা সকলেরই খারাপ লাগে, কিন্তু সকলেই বোঝে, এটা একটা আনএ্যাভয়েডেবল ন্যুইসেন্স । আজকাল অবশ্য […]
-
দা-আ-স্তানগো১ ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই সন্ধ্যের মুখে মুখে জালালাবাদের ওপর দিয়ে বয়ে আসা পানশিরের ঠাণ্ডা হাওয়ার ভূমিকাটা নিয়ে নেয় মরু অঞ্চলের শুকনো ধুলোর ঝড় । কিছু সময়ের জন্য শহরময় বইতে থাকে হালকা গরম হাওয়া । তখন পেশাওয়রের সব বাড়ির জানলা দরজা বন্ধ হয়ে যায়, দোকানগুলো সামনের ঝাঁপটা ফেলে রাখে আর ছাতের ওপরে ক্ষারে কেচে শুকোতে […]
-
পেশাদারিত্বমিলন আমার বন্ধু। পেশায় সাংবাদিক। আমরা এক শহরেই থাকি। আমাদের দুজনের মধ্যে শুধু চারটে রেললাইনের তফাৎ। এ যেন অনেকটা পুব দিকে তুমি আর পশ্চিমে আমি। মাঝখানে রেলগাড়ি ছুটে চলে যায় । আমার চেয়ে মিলন দু-তিন বছরের বড় হলেও , আমি তাকে নাম ধরেই ডাকি। আবার আমি যাদের দাদা বলে ডাকি ও তাদের নাম ধরেই ডাকে […]
-
ইচ্ছে হয়ে ছিলিমানুষের জীবনে অবসর কি কাঙ্ক্ষিত? যখন মানুষ কাজের মধ্যে থাকে, উদয়াস্ত পরিশ্রম করে সংসার প্রতিপালন করে, সন্তানদের মানুষ করে তাদের জীবনে প্রতিষ্ঠিত করে তখন কখনো কখনো মনে হয় বটে, ‘কবে যে অবসর পাবো’! তারপর একদিন গুটি গুটি এসে যায় অবসরের দিন। মনে হয়, “আঃ বাঁচা গেল, এবার একটু আরাম করব”। সত্যিই আরাম করার দিন এখন […]
-
খেলা হবেলেখাটা পড়েছেন? বেরিয়ে গেছে লেখাটা কিন্তু।খুব নরম গলায় কানের কাছে মুখ নিয়ে কথাটা বললেন গল্পের আড্ডা অনলাইন পত্রিকার ছটফটে সম্পাদক তোর্সা দত্ত। না গো । আমি ওইসব মোবাইল ব্যাবহার জানি না গো- এই পঁচাশি বছর বয়সে ওসব আর শিখতেও চাই না। তুমি বললে এইটাই জানা হলো। তুমি বরং একটা কাগজে তোমাদের নম্বর , আর অন্যান্য […]
-
কুঁটিকাটাবিবর্ণ ঘষা কাঁচের দেওয়াল পেরিয়ে যে’টুকু চোখে এসে পড়ে, সে’টুকুই দেখেন। জলের পর্দা চুঁইয়ে যে’টুকু কানের পর্দায় ধাক্কা দেয়, সে’টুকুই শোনেন। গন্ধগুলো ইদানীং যদিও কেমন বাউন্ডুলে, তবু মাংস রান্না হ’লে ঠিক বুঝতে পারেন। মাংসের স্বাদ আর আগের মত না থাকলেও পোস্ত ছড়ানো পুনকোশাক ভাজা, তারপর আলু-বড়ির পোস্ত, আর তারপর পাতে একটু মাংস পড়লে চোখ চকচক […]
-
মায়ের মাদুলি ও নবজীবনের শেকলপ্রচন্ড স্রোতে নদীতীর ভেঙ্গে কপালকুন্ডলা ডুবে গেলেন।নবকুমার নদীর জলে লাফ দিলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করে নবকুমার, কপালকুন্ডলাকে পেলেন না। স্রোতের তোড়ে দুটি দেহ দুদিকে ভেসে গেলো। তারপর নবকুমার কাটোয়া ঘাটে একটা বাঁশের ধাক্কায় অচৈতন্য হয়ে পরে রইলো।আর কপাল কুন্ডলা কুন্তিঘাটে নদীতীরে পাথরের ধাক্কায় অচৈতন্য হয়ে পড়ে রইলো। কাটোয়া ঘাটে মনা বায়েন স্নান করতে এসে দেখলো, […]
-
পোর্ট্রেটএ শহরে তখন আমি আনকোরা নতুন। পরিচিত তেমন কেউই ছিলোনা। দুচারজন সদ্যঘনিষ্ঠ সহপাঠীদের ছাড়া চিনতাম স্টেশনের কাছে চায়ের দোকানের মালিক গঙ্গাদা, বটতলার নিতাই আর চালতাবাগানের বাচকুনদা। এছাড়াও আমার খুব ভালো লাগতো আরো একজনকে, তার নাম কেয়ামাসী যার সঙ্গে আমার আলাপটা হঠাৎ হয়ে গিয়েছিলো। একদিন রাস্তা দিয়ে হাঁটার সময় পেছনদিক থেকে জোরে আসা রিক্সার ধাক্কায় পড়ে […]
-
জন পজারের বাংলো১ ‘সরকারী জীপ-এ করেরাঁচি থেকে এসে প্রথমযেদিন একতলা বাংলোটা দেখতে এলাম তখনই খুব পছন্দ হয়ে গিয়েছিল,বুঝলে সুশীল । ব্রিটিশ আমলের আর্কিটেকচার,বড়ো বড়ো পাঁচ-ছটা ঘর,বাংলোর তিনপাশ ঘেরা উঁচুরেলিং দেওয়া বারান্দা,বিরাট কম্পাউনডের সঙ্গে একটা আউটহাউস, বাড়ীর পেছন দিকে গোটাকতক বড়ো বড়ো আম,জাম আরজলেবী গাছ, বাংলোর সামনে গাড়ীবারান্দা থেকে একটা লাল মোরামের রাস্তা গেট অবধি চলে এসেছে । […]
-
ছায়া দীর্ঘতরশ্রীরামপুরে গঙ্গার ধারে মদের কারখানা । তবে সে এখন অতীত। অতি বৃদ্ধ সে । মুখ বন্ধ বসে আছে । নেশা তার দিকে আর কাউকেই টেনে আনে না । বোতলের টুংটাং পিয়ানো বাজেনা আর , কাউকে কিছু পিয়ানোর দায়ও নেই তার এখন। তার সামনেই সিমেন্ট বাঁধানো গোল বেঞ্চিটা এখন খুব জীর্ণ। জঞ্জালময়। কত আগাছা ভিড় করে […]
-
ইলেকশন ডিউটিমলয়বাবুর মাথায় যেন বজ্রাঘাত হল। সারাজীবন বিহারে কাটিয়ে একমাস হল কলকাতায় হেডঅফিসে বদলি হয়ে এসেছেন। এখনো অফিসের ঘাঁতঘোত বিশেষ বোঝেননি। অসুবিধায় পড়লে যে কাকে ধরতে হবে, অফিসের মধ্যে কেন্দ্রবিন্দুটি যে ঠিক কোথায়, তার হদিস এখনও করে উঠতে পারেননি। ফলে তিনি চোখে অন্ধকার দেখলেন। মলয়বাবু চিরকালই শান্তিপ্রিয় লোক- ঝুটঝামেলায় তাঁর বড় ভয়। সেরকম সম্ভাবনা দেখা দিলেই […]
-
অভিনেত্রীর খোঁজেউল্টোদিকের সোফায় বসে থাকা মেয়েটা এতক্ষণ মন দিয়ে একটা ম্যাগাজিন পড়ছিল। পত্রিকাটা মুখের ওপর থেকে সরিয়ে নিতে এবার ওর পুরো মুখটা দেখতে পেল রাজীব। হাতের ম্যাগাজিনটা বেশ খানিকটা জোরেই নিচু টেবিলটায় রাখল মেয়েটা। মুখে বেশ বিরক্তিচিহ্ন। বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। সেই বেলা এগারোটা থেকে অপেক্ষা করছে, আর এখন প্রায় চারটে বাজে। রাজীবেরও এবার বেশ অধৈর্য লাগছিল। […]
-
ডিসেকশন হলের ভূতেরানবীন বরণ উৎসব চলছে। নীলরতন সরকার মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ফ্রেসারস ওয়েলকাম দিচ্ছেন সিনিয়র দাদারা। আমাদের এক হৃষ্টপুষ্ট বন্ধুর হাতে এক সিনিয়র দাদা গোলাপ ফুলের সঙ্গে ধরিয়ে দিলেন পেল্লাই সাইজের একটি কাতলা মাছ। সেইসঙ্গে ঘোষণা করলেন আজ থেকে ওর নাম দেওয়া হল ‘কাতলা’। কাতলাই বটে। চেহারার সঙ্গে একদম মানানসই। সারা অনুষ্ঠান জুড়ে বয়ে গেল […]
